করোনাভাইরাস (কোভিড ১৯) আক্রান্ত হয়েছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।

বুধবার (২৪ জুন) তার একান্ত সচিব মোহাম্মদ এনামুল আহসান গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

সচিব এনামুল বলেন, গত ২১ জুন করোনা পরীক্ষা করান তথ্য সচিব কামরুন নাহার। মঙ্গলবার (২৩ জুন) রিপোর্ট পজিটিভ রেজাল্ট আসে। করোনার ফল পজিটিভ এলেও কোনো লক্ষণ নেই। তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। ভার্চ্যুয়ালি অফিস করছেন।

কামরুন নাহারের স্বামী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের করোনা টেস্ট করা হলে ফল নেগেটিভ বলে গণমাধ্যমকে জানান তার দপ্তরের এক কর্মকর্তা।

এর আগে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো: আলী নূর ও তার স্ত্রী পারভীন আক্তার কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন।

এমবি