বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকা থেকে সোমবার সকালে বিজিবি সদস্যরা আবারও ১০টি স্বর্ণের বার সহ বাবুল হোসেন নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে।
ফলে এক সপ্তাহের ব্যাবধানে ৩টি স্বর্ণের চালান আটক করলো বিজিবি। আটক বাবুল বেনাপোল পুটখালি গ্রামের ইবাদুল হোসেনের ছেলে
২১ বিজিবি ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লে: তারিকুল হক জানান, একটি স্বর্ণের চালান ভারতে পাচার হচ্ছে জানতে পারে তারা আজ সকালে সীমান্তের পৃুটখালি দৌলতপুর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে বাবুল হোসেনকে আটক করে তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় এক কেজি ওজনের ১০টি স্বর্ণের বার।
এদিকে গত ২৭মে একই এলাকা থেকে ২ কেজি ৩শ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ মনিরুজামান মনির নামে এক সোনাপাচারাকরী এবং
৩০মে বেনাপোল এলাকা থেকে ১ কোজি ২ শ ৭৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ মনির হোসেন নামে আরো এক স্বর্ণ পাচারকারীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মনির বেনাপোল পুটখালি গ্রামের সোবহান আলীর ছেলে। তারা দীর্ঘদিন ধরে সোনা পাচারের সাথে জড়িত রয়েছেন বলে জানায় বিজিবি।
পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ ও সোনার বার বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হবে জানায় বিজিবি।
নাসির/জেড





