ইভটিজিং করার অপরাধে ভোলায় মো. রুবেল (২৫) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রুবেল পৌর চরজংলা ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মো. আলমগীরের ছেলে। সোমবার (১ আগস্ট) রাতে এ রায় প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কামাল হোসেন জানান, চরজংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে দণ্ডপ্রাপ্ত রুবেল তার পথ রোধ করে হাত ধরে টানাহেঁচড়া করে। ওই সময় ছাত্রীটির চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং রুবেলকে আটক করে স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। স্কুল কর্তৃপক্ষ পরবর্তীতে রুবেলকে পুলিশে সোপর্দ করে। রাতে তাকে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হয়। আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এমএনজে