সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের ইউনিক এলাকায় জিএসএম অ্যাপারেলসের পাশে একটি ঝুটপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সাভিসের ৯টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, বুধবার ভোর ৫টায় এ আগুনের সূত্রপাত। পরে তা ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী শ্রমিক কলোনিতেও।
আগুন নিয়ন্ত্রণে স্থানীয় ডিইপিজেড ফায়ার স্টেশন, টঙ্গী ফায়ার স্টেশন, ধামরাই ফায়ার স্টেশন ও সাভার ফায়ার স্টেশনের ৯টি ইউনিট একযোগে কাজ করে।
এক সঙ্গে কয়েকটি ঝুট গোডাউন এবং পাশ্ববর্তী শ্রমিক কলোনিতে আগুন লাগায় তা নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয়।
এআর





