চাকরিজীবী মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের বয়স আজীবন করার দাবি জানিয়েছে চাকরিজীবী মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ।

রোববার জাতীয় প্রেসক্লাবের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলেনে বক্তারা বলেন, অন্যরা যদি ৬৫ ও ৬৭ বছর চাকরি করার সুযোগ পায় তাহলে মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবনের মায়া ত্যাগ করে অংশ নিয়েছিলেন, যারা জাতীয় শ্রেষ্ঠ সন্তান, তারা কেন সাধারণ চাকরিজীবীদের চেয়ে বেশি দিন চাকরির সুযোগ পাবে না তা বোধগম্য নয়।

তারা বলেন, মুক্তিযোদ্ধাদের অবসর বয়সের কোনো নির্দিষ্ট সীমারেখা থাকার কথা নয়। কেননা মুক্তিযোদ্ধা ও যুদ্ধ কোনো স্থান, কাল বা সময়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, তাই তাদের চাকরিকালের অবসর বয়স হওয়া উচিত আজীবন।

সংবাদ সম্মেলনে ছিলেন, সংগঠনের আহ্বায়ক হেদায়েতুল বারী, সদস্য সচিব আব্দুল হালিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এমই