গোপালগঞ্জে বালু তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নকরিরচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

নিহত ব্যক্তির নাম কবির সর্দার (৪৫)। তার বাবা প্রয়াত সবর সর্দার। আহত পাঁচজনের পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ৮টার দিকে একটি জমির বালু বিক্রি করাকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হন সর্দার বংশের কবির সর্দার। পরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়।

 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, এ ঘটনায় অভিযুক্ত সন্দেহে ৬-৭জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। এলাকা বর্তমানে শান্ত রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 ওএফ