খুলনা উন্নয়ন ফোরাম ও নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলা শাখার -এর যৌথ উদ্যোগে সড়ক দুর্ঘটনারোধ ও নগরীর যানজট নিরাসনকল্পে খুলনায় নির্মানাধিন আধুনিক রেল ষ্টেশনের সামনে (ফেরিঘাট থেকে শিববাড়ী মোড় পযর্ন্ত) রাস্তা প্রশস্ত করার দাবীতে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১২ জানুয়ারী )সকাল ১১টায় নগরীর পাওয়ার হাউজ মোড়ে খুলনা উন্নয়ন ফোরাম-এর চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দনের সভাপতিত্বে এবং নিরাপদ সড়ক চাই(নিসচা)’র কেন্দ্রিয় সদস্য ও জেলা সাধারন সম্পাদক এসএম ইকবাল হোসেন বিপ্লব এর পরিচালনায় এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তরা অবিলম্বে পরিকল্পিত নগরী গড়তে খুলনার সড়কগুলো সংস্কার ও পরিকল্পিতভাবে করার আহবান জানান, বর্তমানে অপরিকল্পিত পরিবহন চলাচল করায় ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। যার ফলে নগরবাসী চলাচলে চরম দূর্ভোগের স্বীকার হচ্ছে। এ বিষয় কর্তৃপক্ষ কোন ভ’মিকা রাখতে পারছে না। ভবিষৎ প্রজন্মের জন্য বাসযোগ্য নগর করতে হবে। খুলনা’র রেল ষ্টেশন বর্তমান ব্যবস্থায় সড়ক দুর্ঘটনা এবং তীব্র যানজটের কারন হবে। এজন্য আধুনিক রেল ষ্টেশন নির্মানের সাথে সাথে সংযুক্ত সড়কগুলো বর্ধিত করা প্রয়োজন।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌ-পরিবহন মালিক গ্রæপ এর মহাসচিব আলহাজ্ব এ্যাড.মো: সাইফুল ইসলাম, পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোট এর আহবায়ক এসএম শাহনওয়াজ আলী, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, সু-শাসনের জন্য নাগরিক সুজন’র নগর সভাপতি আলহাজ্ব লোকমান হাকিম, সিপিবি’র নগর সম্পাদক মিজানুর রহমান বাবু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শেখ মফিদুল ইসলাম, নিসচা’র জেলা সভাপতি মো: হাছিবুর রহমান হাছিব,খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাড. মো: বাবুল হাওলাদার,খুলনা উন্নয়ন ফোরামের মহাসচিব এমএ কাশেম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান রহিম, এ্যাড. শেখ হাফিজুর রহমান, খুলনা প্লোট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এসএম সোহরাব হোসেন, আহত যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধা সমবায় সমিতির’র মহাসচিব মো: ইদ্রস আলী খান,গ্লোবাল খুলনা’র আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন,বৃহত্তর আমরা খুলনাবাসীর সা: সম্পাদক এসএম মাহবুবুর রহমান খোকন, জোবায়দা আক্তার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলহাজ্ব আব্দুল্লাহ হেল কাফী, ডা: সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, নিসচা’র মো: সেলিম খান, ডিএম খাইরুল ইসলাম খান জনি, আফজাল হোসেন রাজু, শিকদার আ: খালেক, বিশ্বাস জাফর আহমেদ, নুরুজ্জামান বাচ্চু, মো: খলিলুর রহমান, রাকিব ফারাজী, কাজী মিরাজ হোসেন, হুমায়ুন খান মিঠু, জিলহাস হোসেন,ইঞ্জি: জাহিদুর রহমান শোভন, এসএমএ রহিম, মনির আহমেদ মুন্না,চেতনা’৭১ এর সহ-সাধারন সম্পাদক জেনিফা শাহমিন, মো: আইনুল হক, মো: ফিরোজ আলী, মো: মোসলেমউদ্দিন হাওলাদার,দেশ আহমেদ রাজু, নূরুল ইসলাম সাদ,মো: জামাল হোসেন প্রমুখ।
মামুন





