স্বাধীনতার ৪৫ বছর পর দেশের একমাত্র সেক্টর হেডকোয়ার্টার বুড়িমারীতে বৃহস্পতিবার বিকেলে উদ্বোধন হল মুক্তিযুদ্ধের ৬ নং সেক্টর স্মৃতিস্তম্ভ। উদ্বোধন করেন সাংসদ মোতাহার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম।এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।

জাতির জনক বঙ্গবন্ধুর ছবি সম্বলিত হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এটি অবস্থিত।কোটি টাকা বরাদ্দে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষনে পাশে একটি যাদুঘরও করা হয়েছে।

শামসুদ দোহা /মাহমুদ