বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সাবেক ছাত্রদল নেতা ও বিএনপির যুগ্ন-মহাসচিব সালাউদ্দিন আহমেদকে অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবীতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল ।

মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রদলের যুগ্ন-সম্পাদক ও আনন্দমোহন কলেজের এ.জি.এস মো: রাসেল চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল শহরের হরি কিশোর রায় রোডের দক্ষিণ জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় পায়রা চত্তরে আসলে পুলিশ বাধা দেয় ।

পরে সেখানেই তারা সমাবেশ করে । সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ।

এসময় জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক সামছুল আলম উজ্জল, জি.এস মাহবুব, আরিফুল ইসলাম,নাহিদ,আরিফ, জাহিদ, আবু,নুরি, শামীম, সতদল,কামরুল, রাজন, ফয়সাল, রায়হান, তারেক, বাবু, সোহাগ প্রমুখ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এমকে