বেসরকারি শিক্ষক কর্মচারীদেরকে সরকারি কর্মচারিদের সাথে একই সঙ্গে জাতীয় পে-স্কেলের অন্তর্ভূক্ত করার দাবিতে ভোলায় তিন দিনের কর্মসূচি নিয়ে আন্দলনে নেমেছেন শিক্ষক কর্মচারীরা।
শুক্রবার বেলা ১১ টায় শহরের ওবায়দুল হক কলেজ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিন দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।
জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টোর ভোলা জেলা সভাপতি অধ্যক্ষ মাকসুদুর রহমান বলেন, বিগত দিনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার বিনা আন্দোলনে বেসরকারি শিক্ষক কর্মচারীদেরকে জাতীয় পে- স্কেলের আওতায় এনেছিলেন।
এবারও শিক্ষকরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে একই সাথে জাতীয় পেস্কেল প্রদানের দাবি জানিয়েছেন। পাশাপাশি নতুন শিক্ষক কর্মচারীদের দ্রুত এমপিও ভুক্ত করার দাবিও জানান শিক্ষক নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে এ সময় শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ওবায়দুল হক কলেজের অধ্যক্ষ নওশেদ আলম, ব্যাংকের হাট কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন আহমেদ খান, আলতাজের রহমান কলেজের অধ্যক্ষ জাহান জেব আলম টিটব, কলেজ শিক্ষক সফিকুল ইসলাম, মাহাবুবুর রহমান, রফিকুল্লাহ সবুজ, আবুল কাশেম, সিরাজুল ইসলাম,জুন্নু রায়হান প্রমূখ।
এআই





