বগুড়ায় বিদেশি পিস্তুল, গুলি, ম্যাগজিন ও বিদেশি মুদ্রাসহ গোলাম আহাদ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সোমবার ভোরে বাসা থেকে তাকে গ্রেফতার করে।

সে বগুড়া শহরের সূত্রাপুর এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে।

বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার শিরিন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারি পুলিশ সুপার আকরাম মণ্ডলের নেতৃত্বে একটি দল সোমবার ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত শহরের সূত্রাপুরে অভিযান চালিয়ে ওইর মাদক ব্যবসায়ীকে আটক করে।

এ সময় তার বাসা তল্লাশি করে একটি চাইনিজ পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি চাইনিজ নান চাকু এবং বেশ কিছু বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে ১৯টি দেশের মুদ্রা রয়েছে।

আটক মাদক ব্যবসায়ীকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

কেএইচ