২ জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে সাতক্ষীরার তালার জালালপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন-খলিশখালী ইউনিয়নের কাটাখালি গ্রামের মাওলানা মফিজুর রহমান। তিনি খলিশখালী দাখিল মাদ্রাসার সুপার ও তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী।
অপরজন হলেন, মাগুরা ইউনিয়নের এলাহী বক্সের ছেলে জামায়াত নেতা মাওলানা কবিরুল ইসলাম।

শুক্রবার দোয়াদিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন কালে তাদেরকে আটক করে পুলিশ।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের আটকের কথা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে।

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ