নড়াইলে পরিত্যক্ত অবস্থায় ১০টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
রোববার রাতে সদর উপজেলার মহিষখোলা এলাকায় একটি কচুক্ষেত থেকে পেট্রলবোমাগুলো উদ্ধার করা হয়।
নড়াইল সদর থানার পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিনি ফোর্স নিয়ে শহরের মহিষখোলার একটি কচুক্ষেতে অভিযান চালান। এ সময় একটি প্লাস্টিকের ব্যাগে রাখা ১০টি পেট্রলবোমা উদ্ধার করা হয়।
এমকে





