মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে যানবাহনসহ উল্টে যাওয়া ফেরিতে আটকা পড়া ট্রাক উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে।
আজ (২৮ অক্টোবর) বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে অভিযান শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা।
এরআগে দুর্ঘটনাকবলিত ফেরি আমানত শাহকে উদ্ধারের জন্য নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় বুধবার (২৭ অক্টোবর) রাতে পাটুরিয়ায় পৌঁছানোর কথা ছিল। তবে অজ্ঞাত কারণে প্রায় ১৫ ঘণ্টা পার হলেও পাটুরিয়ায় এসে পৌঁছায়নি এখনও। এ কারণে ফেরিটি উদ্ধার নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে মনে করছেন ক্ষতিগ্রস্ত ট্রাকের চালক ও মালিকরা।
গতকাল (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ১৪টি যানবাহনসহ ডুবে যায় আমানত শাহ নামের ফেরিটি। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান। তবে ফেরি দুর্ঘটনার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এমবি





