করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৬৭০ জন।

একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৯৯১ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ১৭ হাজার ৯২০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৪৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬২ হাজার ৪৫৯ জন।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮০টি পরীক্ষাগারে ১৪ হাজার ৬২৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪৬২টি নমুনা। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২ লাখ ৮৬ হাজার ৮৮৫টি।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৮৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ২৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ।

এমবি