মহান বিজয় দিবস উপলক্ষে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হিলি সীমান্তের শুণ্যরেখা দিয়ে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ডিএস সিধু এবং এমদাদুল হকের হাতে বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী বিজিবির পক্ষ থেকে চার প্যাকেট মিষ্টি উপহার দেন।
অপরদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান বিজয় দিবস উপলক্ষে ভারতের হিলি অভিবাসন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির হোসেনকে মিষ্টি উপহার দেন।
এমএ





