সিলেটে শিশু রাজন হত্যা মামলা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে স্থানান্তর করা হয়েছে। বুধবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান মামলাটি ডিবি পুলিশে স্থানান্তরের নির্দেশ দেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্যাহ সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, সকল প্রক্রিয়া শেষ করে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হবে। বর্তমানে জালালাবাদ থানা পুলিশ মামলাটি তদন্ত করছে।

এআই/