রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আশিকুর রহমান আশিককে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। শনিবার রাতে মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন এ আদেশ দেন।

পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, প্রসাশনিক কারণে তাকে লাইনে ক্লোজড করা হয়েছে। তবে আরএমপির একটি সূত্র জানিয়েছে, মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক হিসেবে যোগদানের পর নানা অনিয়ম-দুর্ণীতিতে জড়িয়ে পড়েন আশিকুর রহমান আশিক। বিষয়টি পুলিশ কমিশনারের নজরে আসলে প্রসাশনিক কারণ দেখিয়ে পরিদর্শক আশিকুর রহমানকে লাইনে ক্লোজড করা হয়েছে।

এআই