শার্শা থানার পুলিশ একটি ওয়ান শুটারগানসহ শহীদ (২৪) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে । সোমবার সকাল ৬ টার সময় তাকে যশোর বেনাপোল মহাসড়কের ব্র্যাক অফিসের সামনে থেকে আটক করে।
আটক শহীদ বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের কেসমত আলীর ছেলে।
শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য শহীদ নামে বেনাপোলের এক সন্ত্রাসী শার্শার ব্র্যাক অফিসের সামনে অপেক্ষা করছে। তাৎক্ষনিক পুলিশ সেখানে অভিযান চালিয়ে শহীদের দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটারগান উদ্ধার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।
এমআইএস।





