হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকা থেকে ১৬৯ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে র্যাব।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনি থেকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক আবদাল (৩৫) শায়েস্তাগঞ্জের কদমতলী গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার এ এন এ মুসাব্বীর জানান, আটক আবদাল ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে-এমন সংবাদ পেয়ে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার ঘর থেকে ১৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
কেএইচ





