শুক্রবার সন্ধ্যায় খালে পড়ে যাওয়া একটি বল তুলতে গিয়ে ডুবে যায় জিসান। প্রায় ৪ ঘণ্টা পর রাত সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা জিসানের লাশ উদ্ধার করে।
আদাবর থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধার করে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদাবর থানার এএসআই আবু জাফর সামসুদ্দীন জানান, সন্ধ্যা ৬টার দিকে জরুরি সেবার নম্বর ৯৯৯ এ স্থানীয়দের ফোন পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।
স্থানীয়রা জানায়, নবোদয় বাজারের কাছে খালে একটি বল পড়ে গেলে ছেলেটি তা তুলতে যায়। ওই সময় তাকে নর্দমায় তলিয়ে যেতে দেখেন একজন দোকানদার।
জিসানের বাবার নাম আবুল হাসেম ওরফে হাসু মিয়া। নবোদয় হাউজিংয়ের ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে তারা ভাড়া থাকে। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।
জেড





