ধামরাইয়ে আমিনুর হোসেন (২৫) নামে এক সিএনজি চালককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।রোববার সন্ধ্যায় ধামরাইর যাদবপুর ইউনিয়নের গুমগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত সিএনজি চালকের পরিবারের সদস্যরা জানায়, আজ সন্ধ্যায় আমিনুর হোসেন নামের ওই চালক সিএনজি গুমগ্রামের একটি রাস্তার মধ্যে রেখে এক দোকানে সদাই কিনতে যান। পরে তিনি সদাই দিনে সিএনজির কাছে এসে দাড়িয়ে থাকলে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত ওই সিএনজি চালককে কিছু বুঝে ওঠার আগেই কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

এসময় তার সঙ্গে থাকা সাত হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুটপাট করে। পরে স্থানীয়রা মুমুর্ষূ অবস্থায় ওই সিএনজি চালককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) ভর্তি করে। খবর পেয়ে গুমগ্রাম এলাকা পরিদর্শন করেছে ধামরাই থানা পুলিশ।

এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, তদন্ত করে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এআই