ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের জোলাপাড়ায় গরু চোর সন্দেহে আমিরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আমিরুল ইসলাম উপজেলার দোড়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের নবিছ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, রাতে আমিরুল ইসলামসহ আরও চার যুবক কুশনা ইউনিয়নের জোলাপাড়ার বেলা বিশ্বাসের বাড়িতে গরু চুরি করতে যায়। সে সময় ওই বাড়ির লোকজন টের পেয়ে তাদের ধাওয়া করে। তাদের শোরগোলে গ্রামের লোকজন ছুটে আসে এবং আমিরুল ইসলামকে আটক করে গণপিটুনি দেয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে আমিরুলের মৃত্যু হয়।

কোটচাঁদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) শাহিদুল ইসলাম শাহিন বলেন, নিহত আমিরুল ইসলামের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

কেএইচ