রাজধানীতে অজ্ঞাত এক যুবকের (২০) বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে মুগদা থানার আনন্দধারা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, বস্তায় লাশ বুঝতে পেরে স্থানীয় এক ব্যক্তি থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





