বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সিলেটে বেড়েই চলেছে।
বুধবার (২২ এপ্রিল) রাতের রিপোর্টে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার পর তাদের করোনা ধরা পড়ে। এ নিয়ে সিলেটে মোট করোনা আক্রান্ত হলেন ৩৩ জন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বুধবার বিকেলে মোট ১৮৮ জনের করোনা টেস্ট করা হয়। এর মধ্যে ১৩৪ জনের রিপোর্ট সঠিক আসে। তার মধ্যে ১৩ জন করোনা পজেটিভ। তিনি জানান- সিলেট বিভাগেই এই ১৩ জন রোগি।
বুধবার বিকেল পর্যন্ত সিলেটে রোগির সংখ্যা ছিলো ২০ জন। এর মধ্যে মারা গেছেন দুই জন। বাকী ১৮ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। নতুন করে আরো ১৩ জন সনাক্ত হওয়ায় সিলেটে মোট করোনা রোগির সংখ্যা ৩৩ জন।
এমবি





