টাঙ্গাইলে র্যাব চার হাজার ১০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারদের কাছ থেকে ৮৯ হাজার টাকা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
র্যাব কার্যালয়ে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে গ্রেফতার হাজির করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বীরপুষিয়া গ্রামে সোমবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালানো হয়।
গ্রেফতাররা হলেন- জেলার সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী দেওয়ান আব্দুল হামিদ তার দুই সহযোগী দেওয়ান মুমিন ও সুলতান খান। তাদের বাড়ি করটিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
টাঙ্গাইল র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র্যাবের একটি দল প্রথমে মাদক ব্যবসায়ী দেওয়ান আব্দুল হামিদকে স্থানীয় একটি পেট্রল পাম্পের কাছ থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়ারা উদ্ধার করে। পরে তার তার স্বীকারোক্তি মোতাবেক হামিদের বাসার আলমামি থেকে ২৭০০ পিস ও তার ব্যবহৃত প্রাইভেটকার থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
জেআই





