রাজধানীর হাতিরঝিল লেক থেকে ভাসমান এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণের পরিচয় এখনো জানা যায়নি।

আজ সোমবার সকালে হাতিরঝিলের মগবাজার এলাকায় লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ও উদ্ধারকারী দল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৃত ওই তরুণের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর হবে। তাঁর পরনে ছিল লাল-কালো ফুলহাতা শার্ট ও হাফ প্যান্ট।

উল্লেখ্য: ২১ সেপ্টেম্বর,শনিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর হাতিরঝিল লেক থেকে অজ্ঞাতপরিচয় ভাসমান এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।