গাইবান্ধার সাদুল্যাপুরে বিদুৎ গেলেই টেলিফোন বিকল হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

জানাযায়, উপজেলার ২শত,১১টি টেলিফোন গ্রাহক রয়েছে। তার মধ্যে বিশেষ করে অফিস আদালতের টেলিফোন লাইন গুলো অতিব জরুরী। গ্রাহকদের অভিযোগ বিদুৎ গেলেই তারা আর কোথাও কোন যোগাযোগ করতে পারছেনা।

তারা বলছেন, ডিজিটাল যুগে টেলিফোন লাইনগুলো ডিজিটাল করা হলেও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা। অথচ সরকার নিয়ম মাফিক তাদের নিকট থেকে রাজস্ব আদায় করছেন। এর ফলে টেলিফোনের সেবা থেকে অনেক গ্রাহক মুখ ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি সরকারও হারাচ্ছে রাজস্ব।

এ বিষয়ে উপজেলা টেলিফোন অফিস ইনর্চাজ কলিম আজাদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অফিসের জন্য ২সেট ব্যাটারী সংখ্যায় ৪৮টি ব্যাটারী আছে যা অনেক আগেই ধারণ ক্ষমতা হারিয়েছে। এর কারনে বিদুৎ ছাড়া টেলিফোন সংযোগ বিকল হয়ে পড়ে।

এসএইচ