সাতক্ষীরায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়মে জড়িতদের ১৫ দিনের মধ্যে গ্রেপ্তার করতে জেলা পুলিশ সুপার চৌধুরী মনজুরুল কবির ও পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। না হলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
বুধবার নির্বাচন কমিশন সচিবালয় সূত্র থেকে এ তথ্য জানা যায়। ২২ মার্চ প্রথম ধাপের ইউপি নির্বাচনে অনিয়ম ঠেকাতে ব্যর্থ হওয়ায় আজ এই ছয় কর্মকর্তাকে নির্বাচন কমিশনে হাজির হতে বলা হয়। নির্দেশনা অনুযায়ী তারা কমিশনে হাজির হন। পাঁচ ওসি হলেন সদর, তালা, কলারোয়া, শ্যামনগর ও দেবহাটা থানার।
এম আর





