পরিবহন শ্রমিকদের বাস অবরোধ তুলে বন্ধ থাকা দূরপাল্লার বাস রাজধানীর গাবতলী টার্মিনাল থেকে দুই ঘণ্টা পর আবার চালু হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার বাস চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল ১০টা শ্রমিকদের দ্বন্দ্বে এসব বাস চলাচল বন্ধ হয়ে যায়।
রাজধানীর দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান সাংবাবিদকদের জানান, কিছুদিন আগে গাবতলী আন্ত:জেলা বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের নির্বাচন হয়। এতে নতুন একটি কমিটি গঠিত হয়। কিন্তু পরে এ কমিটিকে পাশ কাটিয়ে আরেকটি কমিটি গঠন করা হয়। ফলে এই দুই কমিটির মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
তিনি বলেন, পাশ কাটিয়ে এভাবে ভিন্ন একটি কমিটি গঠন করায় নির্বাচনে গঠিত কমিটির নেতাকর্মীরা শুক্রবার সকালে বাস টার্মিনালে এসে প্রতিবাদ সমাবেশ করেন। এরপরই এখানে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
এমই





