মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- খালিক মিয়া (৩৩) ও তাজ উদ্দিন (৩৫)। তারা আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা।

কমলগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি/তদন্ত) বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে জেলা ও উপজেলার বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ