চট্টগ্রামের আমান বাজার এলাকায় অস্ত্র, গুলি এবং বোমা তৈরির সরঞ্জামসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক হওয়া জেএমবির তিন সদস্য হলেন- নয়ন, রাসেল ও ফয়সাল।

রোববার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশ আমান বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ভারি অস্ত্র, ১৯০ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, জেএমবির বৃহত্তম চট্টগ্রামের সামরিক কমান্ডার ফরিদন ওরফে পিয়াসের আস্তানায় অভিযান চালিয়ে তাদের তিন সদস্যকে আটক করা হয়।

এআই