মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় কামাল মিয়া (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় শিমুল আহমদ (২৬) নামে অপর এক আরাহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার রাতে ওই সড়কের বেঙ্গল কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকসহ চালক ইসরাফিল মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
নিহত কামাল মিয়া ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর এলাকা জামাল মিয়ার ছেলে। তিনি বর্তমানে মৌলভীবাজার শহরের বনবীথি এলাকায় বসবাস করে আসছে।
আহত শিমুলকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কামাল ও শিমুল মিয়া মৌলভীবাজার শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কে মোটরসাইকেল নিয়ে শহরে যাচ্ছিলো।
পথে বেঙ্গল কমিনিউটি সেন্টারে পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলের আরাহীকে চাপা দিলে ঘটনাস্থলেই কামাল মিয়া নিহত হয়।
এ সময় চালক শিমুল মিয়া গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক, আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক ও চালকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
কেএইচ





