চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক আহছান উল্লাহকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের গেট থেকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে একাধিক মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসলে নগরীর কোতোয়ালি থানা পুলিশ আহছান উল্লাহকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে যায়।
কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, নগরীর পাঁচলাইশ থানার একটি মামলায় আহছান উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।
কেএইচ





