লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের সঙ্গে কথিত ‌‌‌‌‍‍‍‌‌‘বন্ধুকযুদ্ধে’ রাজন ওরফে রাজন ডাকাত নিহত হয়েছে। রোববার রাত তিনটার দিকে উপজেলার কেরোয়া ইউনিয়নের উত্তর কেরোয়া গ্রামের একটি সুপারি বাগানে ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।

নিহত রাজন উত্তর কেরোয়া গ্রামের লালগাজী পাটোয়ারী বাড়ির মৃত সৈয়দ আহম্মদের ছেলে। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলছেন, রাজন চিহ্নিত ডাকাত। এ ঘটনায় গ্রামবাসী খুশি। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এমএনজে