চট্টগ্রামের একটি বাসায় অভিযান চালিয়ে ৮ হাজার ২০০ পিস ইয়াবা এবং ১ লাখ টাকাসহ ফোরকান উদ্দিন রব্বানী (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোররাতে মহানগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার এলাকা থেকে চট্টগ্রাম র্যাংব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার করে।

র্যা ব চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি সোহেল মাহমুদ জানান, ফোরকান উদ্দিন রব্বানি নামের ওই যুবক কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রাম মহানগরীতে বিক্রি করতো। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ফিরিঙ্গি বাজারে উক্ত যুবকের বাসায় অভিযান চালায়। এই সময় বাসার ভেতরে রক্ষিত ৮ হাজার ২০০ পিস ইয়াবা বড়ি এবং ইয়াবা বিক্রির এক লাখ টাকাসহ ওই যুবককে গ্রেফতার করা হয়।
ইআর