করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬ হাজার ৮৩২ জন।

একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ২ হাজার ৩২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৮৫৬ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৭২ হাজার ৬৭ জন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৭ হাজার ২৩০টি আর নমুনা পরীক্ষা হয়েছে ২৬ হাজার ৮৭৮টি। দেশে এখন পর্যন্ত মোট ৯২ লাখ ২ হাজার ৭৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬৮ লাখ ৫ হাজার ৮৪৭টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ২৩ লাখ ৯৬ হাজার ৯৪৩টি পরীক্ষা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ৮ দশমিক ৬৫ শতাংশ। আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৬০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৩৯ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ২০ জন পুরুষ আর ১৮ জন নারী। এখন পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৩১৪ জন পুরুষ আর ৯ হাজার ৫১৮ জন নারী মারা গেলেন।

মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৭ জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ২ জন করে, খুলনা বিভাগের ৫ জন আর সিলেট ও রংপুর বিভাগের আছেন ১ জন করে। 

এমবি