লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল উদ্দিন (২২) খুনের ঘটনায় জামায়াতের এক নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ইউনিয়ন জামায়াতের আমির শামসুজ্জামান হেলালী ও জামায়াত কর্মী মোহাম্মদ আবসার।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দুই জনকে গ্রেফতার করা হয়। আটক দু’জনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে কামালকে কুপিয়ে রেখে চলে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক
অবস্থায় উদ্ধার করে কামালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মারা যান কামাল।
এএইচ





