ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের জনসভাকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগে ও আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

কারওয়ান বাজার, ফার্মগেট ও শাহবাগ এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। শাহবাগ থানার সামনে দিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না।

জনসভাকে কেন্দ্র করে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন। এখনো খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ মিছিল নিয়ে যাচ্ছে। সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিল পদপ্রার্থীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শোডাউন করছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুল হক ভূইয়ার ভাষ্য, নিরাপত্তার কারণে তাঁরা জনসভার আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করছেন।

এসএইচ