ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি পেয়েছেন রেজাউল করিম। এর আগে তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছিল নির্বাচন কমিশন।
মনোনয়ন বাতিলের বিপরীতে তিনি গত ২ এপ্রিল আপিল করেন।
শনিবার দুপুর দেড়টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে তার আপিলের শুনানি হয়। শুনানি শেষে তাকে নির্বাচনে লড়াই করার অনুমতি দেওয়া হয়।
কেএইচ





