গাজীপুরে শহরের মুন্সিপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে পুলিশ ছাত্র শিবিরের বায়তুল মাল আদায়ের বিপুল সংখ্যক রশিদ, প্রচারপত্র ও অন্যান্য নথি আটক করেছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আলম চাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের মুন্সিপাড়া এলাকার ন্যাশন প্রিন্টি প্রেস অ্যান্ড প্যাকেজিং এবং ন্যাশনাল প্রিন্টিং প্রেসে অভিযান চালালো হয়। অভিযানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের জন্য চাঁদা আদায়ের রশিদ, প্রচারপত্র, পোস্টার আটক করা হয়। এসময় প্রেসের মালিক-কর্মচারীসহ ১৩ জনকে আটক করা হয়।
অভিযানে কয়েক লাখ প্রচারপত্র ও চাঁদা আদায়ের রশিদ আটক করা হয়েছে বলে ওসি জানান।
জেআই





