রাজধানীর বঙ্গবাজার মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় দুই যুবক গুলিবিদ্ধ হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন শাহবাগ থানার এসআই ফেরদৌস।

তিনি জানান, সন্ধ্যায় বঙ্গবাজারের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুই যুবক। এসময় বঙ্গবাজারে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের উদ্দেশ করে গুলি চালালে আব্দুর রহমান (৩০) ডান পায়ে এবং মোমিনুর রহমান ওরফে মামুন (৩৮) বাম পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জেআই