মুন্সীগঞ্জের সিরাজদীখানে পাগলা কুকুরের কামড়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজদীখানের বালুচর ইউনিয়নের পানিয়ার চর নামারগাঁও গ্রামে রোববার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত একটি পাগলা কুকুর গ্রামের এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কমপক্ষে ২০ ব্যক্তিকে কামড় দেয়।

পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত ফুলমালা বেগম (২২), সানু বেগম (৩১), সুমাইয়া (৫), আইয়ুব মিয়া (৩২) ও আমির হোসেনকে (৪০) ঢাকার মহাখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন।

এ ব্যাপারে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উলফাৎ আরা বেগম জানান, আহত অনেক রোগীই তাদের স্বাস্থ্য কেন্দ্রে এসেছিলেন। ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আর গুরুতর আহতদের ঢাকার মহাখালী হাসপাতালে নিয়ে ভ্যাকসিন নেয়ার পরমর্শ দেওয়া হয়েছে।

এদিকে সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা টেটা ও ছুরি দিয়ে আঘাত করে ৪টি কুকুর মেরে ফেলেছে।

এআর