মানিকগঞ্জে শুভযাত্রা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের বেশিরভাগই পুড়ে গেছে। তবে কোনো হতা-হতের ঘটনা ঘটেনি।
রোববার রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাসস্ট্যান্ড এলাকার পিটিআই গেটের সামনে ওই গাড়িটিতে আগুন দেওয়া হয়। বাসটি গ্যাস নেওয়ার জন্য পার্শ্ববর্তী সিএনজি স্টেশনের দিকে যাচ্ছিল। তবে, বাসে কোনো যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের অধিকাংশই পুড়ে যায়।
জেলা বিশেষ শাখার (ডিএসবি) এসআই আবদুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এমকে





