রংপুরের পীরগঞ্জে শুক্রবার ভোর রাতে বজ্রপাতে সেলিনা মূমূ (২০) ও তার খালা রুখিয়া মূমূ (৬০)দুই আদিবাসী নারী নিহত ও ৪ জন আহত হয়েছেন।

পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, শুক্রবার ভোর রাতে ধর্মপুর এলাকায় বৃষ্টির সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আদিবাসী দুই নারী নিহত হন। এছাড়াও এ ঘটনায় আহত হন আরো ৪ জন। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এসএ