লক্ষ্মীপুর পৌর সমসেরাবাদ গ্রামে পূর্ব শত্রুতার জের ও নারকেল পাড়াকে কেন্দ্র করে চাচা-চাচিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া পাওয়া গেছে। শনিবার (১১মে) দুপুরে নুরুল্যা মেস্তুরী বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, সমসেরাবাদ গ্রামে নুরূল্যা মেস্তুরীর বাড়ীর মো: খোকন মিয়ার সাথে একই বাড়ির মো: নুরুল আলম হারুনের হাজারের উপরের নারকেল গাছের নারকেল পাড়াকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।

এ ঘটনার জের ধরে শনিবার সকাল ১০ ঘটিকার নারকেল পেড়ে নুরুল আলম মেস্তুরী বাড়ি ফেরার পথে তার আপন ভাই খোকনের পুত্র রাশেদ, গতিরোধ করে গালিগালাজ করে। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে রাশেদের নেতৃত্বে ভাতিজা ইমন, রুবেল, বকুলী বেগমসহ ৪-৫ জনের একটি দল লাঠিসোঠা, লোহার রড, ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে চাচা নুরুল আলম মেস্তুরী উপর হামলা চালায়।

এসময় নুরুল আলমের ডাক চিৎকারে তার স্ত্রী কুসুম বেগম এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত নুরুল আলম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আহত নুরুল আলমের স্ত্রী কুসুম বেগম বলেন ১৪৯১ দাগে হাজারো উপরের এক ডি:সম্পত্তি দীর্ঘদিন যাবত এ জমি ভোগ দখল করে আসছি। গত কয়েক মাস ধরে তার ভাই খোকন এ জমির মালিকানা দাবি করে। সকালে নারকেল পেড়ে ঘরে নেওয়ার পথে আমাকে ও আমার স্বামীকে এলোপাতাড়ি পিঠিয়ে হত্যার চেষ্টা করে। আমার কোনো লোকজন ছিলো না। আমি এ ঘটনার সুষ্ট বিচার দাবি করছি।

এ বিষয়ে হামলা কারী রাশেদ ইমন বলেন, এ সম্পত্তি আমাদের সম্পত্তি চাচাকে বলা হয়েছে নারকেল গুলো সকলে ভাগ বাটরা করে নিতে। কিন্তু তিনি কর্ণপাত করেনি।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির এস আই মো:বাছির উদ্দিন বলেন, স্বামী-স্ত্রীকে আহত করার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আলমগীর হোসেন/এসএম