নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের যুবলীগ কর্মী শেখ ইব্রাহিমকে (২৮) গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের স্থানীয় আমিশাপাড়া বাজারে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত শেখ ইব্রাহিম স্থানীয় যুবলীগের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, আমিশাপাড়া ইউনিয়নে স্থানীয় যুবলীগের দু’গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর এক পক্ষের কর্মী ছিলো ইব্রাহিম।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আমিশাপাড়া বাজারে অজ্ঞাতপরিচয় দূর্বৃত্তরা মোটর সাইকেল যোগে এসে ইব্রাহিমকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে যুবলীগকর্মী ইব্রাহিম ঘটনাস্থলেই মারা যায়।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এমকে





