বাগেরহাটে মোরেলগঞ্জে এক কেজি গাঁজাসহ হালিম তালুকদার (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা ৬টায় মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
হালিম উপজেলা সদরের কুঠিবাড়ি (মোরেলকুঠি) এলাকার আব্দুল তালুকদারের ছেলে।
সন্ন্যাসী পুলিশ ফাঁড়ি ইনজার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) স্যামা প্রসাদ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ন্যাসী লঞ্চঘাট এলাকা থেকে এক কেজি গাঁজাসহ হালিম তালুকদারকে আটক করা হয়।
মোরেলগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, হালিম পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
কেএইচ





