রাজধানী পৃথক পৃথক জায়গায় অভিযান চালিয়ে কিশোর ছিনতাইকারী চক্রের ২৯ সদস্যকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (৩০ জুলাই) রাতে আগারগাঁও, আসাদগেট, কলেজগেট ও শ্যামলী এলাকা থেকে এসব কিশোর ছিনতাই চক্রের সদস্যদের আটক করা হয়।গ্রেফতারের পর সবাইকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গ্রেপ্তারকৃতরা সবাই মাদকাসক্ত। জানা যায়, একটি মোবাইল ছিনতাই করে দিতে পারলে বিনিময়ে এসব মাদকাসক্ত শিশু-কিশোর ছিনতাইকারীরা পায় তিন থেকে পাঁচটি ইয়াবা।
এ বিষয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ছিনতাইকারীরা মূলত রাস্তা পার হওয়ার সময় নারীদের টার্গেট করে তাদের ব্যাগের চেইন খুলে মোবাইল ছিনতাই করত। অনেক সময় হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে চম্পট দিত। এদের বেশীর ভাগের বাসা কলেজ গেটের বিহারী ক্যাম্পে। শিশু-কিশোর হওয়ায় এদের শিশু সংশোধন কেন্দ্রে পাঠানো হবে।
কিশোর এই গ্যাঙের সদস্য রাজ জানান, বিহারী ক্যাম্পের কামরান নামের মাদক সম্রাট তাদেরকে প্রথমে জোর করে ইয়াবা খাওয়াত, তারপর মোবাইল ছিনতাই করতে বাধ্য করাতো। একটি মোবাইল ছিনতাই করে দিলে তাদের খাওয়ার জন্য দিত তিন থেকে পাঁচটি ইয়াবা। মোবাইল ছিনতাই করতে না চাইলে কামরান তাদেরকে পুলিশের ভয় দেখাত।
কামরান এ গ্রুপের প্রধান। সে ডাকাতির সঙ্গেও জড়িত। অপরাধ নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
জেড





