ময়মনসিংহ থেকে অপহৃত ইউনিয়ন পরিষদ সদস্য দুলালকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। মঙ্গলবার গভীর রাতে শহরের মাসকান্দা আমিরা বাড়ি হাউজিং এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

এসময় তিন লাখ টাকাসহ তিন অপহরণকারীকে আটক করা হয়। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।ইউপি সদস্য দুলাল ত্রিশাল উপজেলার ধানীখোলা ই্‌উনিয়ন পরিষদের সদস্য।আটকরা হলেন- শরীয়তপুরের আব্দুর রাজ্জাক, মফিজুল ইসলাম ও আলেয়া বেগম।

ডিবি পুলিশের উপপরিদর্শক মফিজুল ইসলাম জানান, গত ৩১ মার্চ দুলালকে অপহরণ করা হয়। পরে তার পরিবারের কাছ থেকে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এর পরিপ্রেক্ষিতে তিন লাখ টাকা মুক্তিপণও দেয় দুলালের পরিবার।

অপহরণকারীরা শহরের মাসকান্দা আমিরাবাড়ি হাউজিং এলাকায় ডাক্তার সেলিমের তিনতলার একটি ভাড়া করা ফ্লাটে দুলাল মেম্বারকে আটকে রাখে। এদিকে পুলিশকে বিভ্রান্ত করতে বাকি টাকার জন্য নারায়ণগঞ্জ থেকে ফোন করে বাকি টাকার জন্য অপহৃতের পরিবারকে চাপ দেওয়া হয়। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ইউপি সদস্যকে উদ্ধার করা হয়।

এআই